1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ইরানে সামরিক হামলা হবে বিশ্বের জন্য বিপর্যয়কর: আরাগচি - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ

ইরানে সামরিক হামলা হবে বিশ্বের জন্য বিপর্যয়কর: আরাগচি

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৮ বার পঠিত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি স্থাপন ও কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে প্রস্তুত তেহরান। যুক্তরাষ্ট্রের হামলার হুমকি সত্ত্বেও দুই দেশের মধ্যে চুক্তি সম্পাদন এখনো সম্ভব বলে মনে করেন তিনি।

আরাগচি বলেন, ইরানে সামরিক আগ্রাসন পুরো বিশ্বের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে। খবর আল জাজিরার।

শুক্রবার মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এমএস নাউকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির কোনো সামরিক সমাধান নেই। তিনি বলেন, ‘একটি কূটনৈতিক সমাধান আমাদের নাগালের মধ্যে রয়েছে; আমরা সহজেই তা অর্জন করতে পারি।’

তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোকে অপ্রয়োজনীয় বলে উল্লেখ করেন। বলেন, ‘একটি চুক্তি অর্জনযোগ্য, তবে এটি ন্যায্য এবং উভয়ের জন্যই লাভজনক সমাধানের ভিত্তিতে হওয়া উচিত।’

আরাগচি বলেন, ‘সামরিক বিকল্প পরিস্থিতিকে কেবল জটিল করে তুলবে, বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে শুধু আমাদের জন্য নয়, সম্ভবত পুরো অঞ্চল এবং সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য।’

আরাগচির সাক্ষাৎকারের কয়েক ঘণ্টা পর ইরানে হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি এটি বিবেচনা করছি।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV