1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
বিশ্বকাপে ‘ভারতকে সুবিধা’ তত্ত্ব উড়িয়ে দিলেন আকাশ চোপড়া - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ

বিশ্বকাপে ‘ভারতকে সুবিধা’ তত্ত্ব উড়িয়ে দিলেন আকাশ চোপড়া

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫০ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটস গ্রুপিং ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। গ্রুপ পর্বে শীর্ষে থাকা চার দল—ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে সবাইকে রাখা হয়েছে গ্রুপ ১-এ।

অন্যদিকে গ্রুপ ২-এ রয়েছে রানার্সআপ হওয়া নিউজিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা।

এই বিন্যাসের ফলে প্রথম রাউন্ডে সেরা পারফর্ম করা দুই দল সেমিফাইনালের আগেই বিদায় নেবে—এমন সম্ভাবনা তৈরি হয়েছে।

সমালোচকদের দাবি, গ্রুপ চ্যাম্পিয়নদের এভাবে একসঙ্গে রাখায় প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট হয়েছে এবং রানার্সআপ কোনো দল তুলনামূলক সহজ পথ পেয়ে যেতে পারে।

তবে ‘ভারতকে সুবিধা দিতে’ এমন সূচি করা হয়েছে—এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সাবেক ভারতীয় ওপেনার ও বিশ্লেষক আকাশ চোপড়া।

তার ব্যাখ্যা, টুর্নামেন্ট দুটি দেশে—ভারত ও শ্রীলঙ্কায়—হওয়ায় সূচি নির্ধারণে ভেন্যু ও ভ্রমণসংক্রান্ত সীমাবদ্ধতা ছিল। পাশাপাশি রাজনৈতিক কারণে পাকিস্তান ভারতের মাটিতে খেলছে না।

তাই শ্রীলঙ্কা ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা এবং ভারতকে আলাদা গ্রুপে রাখা ছিল বাস্তবসম্মত সিদ্ধান্ত।

চোপড়া বলেন, ‘এতে ভারতের কী সুবিধা হলো? দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দল একই গ্রুপে থাকলে সেটা কোনোভাবেই সহজ নয়।’

তিনি আরো স্মরণ করিয়ে দেন, অতীতেও—বিশেষ করে ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে—একই ধরনের গ্রুপিং দেখা গিয়েছিল।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV