1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
দাউদকান্দিতে জমে থাকা গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৪ - JTV
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণই সফলতার চাবিকাঠি: স্থানীয় সরকার মন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তিতে ইংল্যান্ড প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে দুরন্ত স্পেন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন, মীর শাহে আলম বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি, কোথায় কখন খেলা করব কাজ, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ: তারেক রহমান

দাউদকান্দিতে জমে থাকা গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৪

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৮ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস সংযোগের লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার পশ্চিম মাইজপাড়া (বলদা খাল) গ্রামের তিনতলা ভবনের নিচ তলায় এ ঘটনা ঘটে।

দাউদকান্দি উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. সালা উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন, দাউদকান্দি গ্রামীণ ব্যাংক শাখার ম্যানেজার মনোয়ারা (৬০), জিয়াউল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।

তারা উপজেলার পশ্চিম মাইজপাড়া (বলদা খাল) এলাকার পেয়ার আলী সরকারের বাড়ি ভাড়াটিয়া বলে জানা গেছে।

সাব অফিসার মো. সালা উদ্দিন জানান, ‘লাইনের গ্যাস লিকেজ হয়ে ঘর ভর্তি হয়ে যায়। ভোর রাতে যখন চুলায় আগুন ধরানোর চেষ্টা করা হয় তখন বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। এ ঘটনায় নারী ও শিশুসহ ৪ জন অগ্নিদগ্ধ হয়েছেন।

ভোর সাড়ে ৫টায় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে।’

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সকাল ৬টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ একই পরিবারে চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের দুই শতাংশ, জিয়াউল হকের শরীরের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রা শরীরের ৬৫ শতাংশ ও শিশু হুররামের শরীরে ৬ শতাংশ দগ্ধ হয়েছে।

এদের মধ্যে জিয়াউল হক ও হুমায়রার দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক। 

বাখরাবাদ গ্যাস স্টেশন গৌরীপুর অঞ্চলের ইনচার্জ প্রকৌশলী অম্লান কুমার দত্ত জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে গিয়েছি। কারা এ অবৈধ সংযোগ দিয়েছে, তাদের খোঁজা কষ্টকর। আমরা ভুক্তভোগী পরিবারের সঙ্গে আলাপ করছি, কারা সংযোগ দিয়েছে। কিন্তু তারা তাদের নাম বলছে না।

আমার ধারণা কিছু অসাধু ঠিকাদার এ সংযোগ দিতে পারে। যারাই এর সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।’ 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV