1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত,তবে ইরান যুদ্ধ চায় না : পররাষ্ট্রমন্ত্রী - JTV
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাবতলী হাটে সন্তোষজনক পরিবেশ, নিরাপত্তায় কড়া নজরদারি: মীর শাহে আলম র‌্যাবের ওপর সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান চুক্তির সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডসকে যুক্ত করলেন ট্রাম্প লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান তীব্র গরম ও বজ্রঝড়ের শঙ্কা, হুমকিতে ২০২৬ বিশ্বকাপ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপ, বাড়ছে যানজট ও ভোগান্তি আজ পবিত্র হজ কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, পাঁচ ট্রেন বিলম্বে যাত্রী ভোগান্তি শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা ও মেধাবীদের সংবর্ধনায় প্রতিমন্ত্রী কর্মস্থল থেকে বেরিয়েও ঈদে বাড়ি ফেরা হয় না সবার বিতর্কের মুখে ট্রাম্পের নাগরিক তালিকা, গড়াল আদালতে শিবগঞ্জ পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশ ‘বিদ্রোহী’ কবির জন্মদিন উদ্‌যাপন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত,তবে ইরান যুদ্ধ চায় না : পররাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৭৯ বার পঠিত

ইরান যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত, তবে আলোচনার জন্যও প্রস্তুত। আজ সোমবার (১২ জানুয়ারি) এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। খবর বার্তা সংস্থা এএফপির।
দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকার দমন-পীড়ন চালালে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করবে বলে হুমকি দেওয়ার পর দেশটির নেতারা আলোচনায় বসতে চাচ্ছেন।

তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত ওই অনুষ্ঠানে আব্বাস আরাঘচি আরও বলেন, ‘আমরা আলোচনার জন্যও প্রস্তুত, তবে এই আলোচনা ন্যায্যতা, সম-অধিকার ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে হওয়া উচিত।
সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, যদিও কূটনৈতিক সম্পর্ক নেই, তবুও ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূতের যোগাযোগের একটি মাধ্যম খোলা রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী (আব্বাস আরাঘচি) ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূতের (স্টিভ উইটকফ) মধ্যে যোগাযোগের একটি মাধ্যম খোলা আছে।’

ইসমাইল বাঘাই আরও বলেন, ‘যখনই প্রয়োজন হয় বার্তা আদান-প্রদান করা হয়। ইরানে যুক্তরাষ্ট্রের কোনো কূটনীতিক না থাকলেও সুইস দূতাবাস তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রতিনিধিত্ব করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV