1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
কৃষি ও খাদ্য খাতে সহযোগিতা জোরদারে মন্ত্রীর সাথে এফএও প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ - JTV
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ

কৃষি ও খাদ্য খাতে সহযোগিতা জোরদারে মন্ত্রীর সাথে এফএও প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৩২ বার পঠিত

 

আজ ০৯ মার্চ ২০২৬ তারিখে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) প্রতিনিধি ড. জিয়াওকুন শি (Dr. Jiaoqun Shi)। রাজধানীর সচিবালয়ে অবস্থিত কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে কৃষি, খাদ্য নিরাপত্তা, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, বাংলাদেশের কৃষি ও খাদ্য খাত বর্তমানে দ্রুত অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে।

কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের আর্থিকভাবে আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকার নানা কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা বাংলাদেশের কৃষি উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্ত্রী আরও বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গবেষণা, প্রযুক্তি স্থানান্তর, দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সরকার গুরুত্ব দিচ্ছে। এসব ক্ষেত্রে FAO-এর অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় FAO প্রতিনিধি ড. জিয়াওকুন শি বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নের প্রশংসা করে বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় FAO বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে FAO সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয় এবং ভবিষ্যতে কৃষি ও খাদ্য খাতে বাংলাদেশ ও FAO-এর যৌথ উদ্যোগে নতুন নতুন কর্মসূচি গ্রহণের সম্ভাবনার কথাও উঠে আসে।

প্রসঙ্গত, কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ দীর্ঘদিন ধরে FAO-এর সঙ্গে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির মাধ্যমে কাজ করে আসছে, যা দেশের কৃষি খাতের উন্নয়ন ও টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV