1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাচ্ছেন বাংলাদেশের প্রথম নারী ট্রায়াথলেট মারিয়া - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ

বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাচ্ছেন বাংলাদেশের প্রথম নারী ট্রায়াথলেট মারিয়া

  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১১০ বার পঠিত

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যুক্ত হলো আরেকটি গৌরবময় অধ্যায়। দেশের প্রথম নারী ট্রায়াথলেট হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন ফেরদৌসী আক্তার মারিয়া।

তিনি আগামী সেপ্টেম্বরে ফ্রান্সে অনুষ্ঠিতব্য বিশ্বখ্যাত Ironman 70.3 World Championship-এ অংশগ্রহণের সুযোগ অর্জন করেছেন, যা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ ও গর্বের মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মারিয়া। তাঁর এই ঐতিহাসিক অর্জন উদযাপন এবং আন্তর্জাতিক যাত্রার জন্য শুভকামনা জানাতে আজ জাতীয় ক্রীড়া পরিষদে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি মারিয়ার এই অসাধারণ সাফল্যের প্রশংসা করে বলেন, বাংলাদেশের তরুণ ক্রীড়াবিদরা এখন আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। সরকারের পক্ষ থেকে খেলাধুলার উন্নয়ন ও প্রতিভাবান ক্রীড়াবিদদের আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নারী ক্রীড়াবিদদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মারিয়ার এই অর্জন নতুন প্রেরণা হয়ে থাকবে। তাঁর এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে মারিয়ার অর্জনকে সম্মান জানানো হয় এবং তাঁর আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য সর্বাত্মক শুভকামনা জানানো হয়। উপস্থিত ক্রীড়া সংগঠক, কর্মকর্তা ও ক্রীড়াপ্রেমীরা আশাবাদ ব্যক্ত করেন যে, মারিয়া বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা গর্বের সঙ্গে উড়িয়ে দেশের সম্মান আরও উজ্জ্বল করবেন।

উল্লেখ্য, ট্রায়াথলন একটি অত্যন্ত কঠিন ও সহনশীলতার খেলা, যেখানে সাঁতার, সাইক্লিং এবং দৌড়—এই তিনটি ইভেন্ট একসঙ্গে সম্পন্ন করতে হয়। সেই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মারিয়া, যা নিঃসন্দেহে দেশের জন্য এক গর্বের অর্জন।
একজন বাংলাদেশি নারী হিসেবে বিশ্বমঞ্চে দেশের লাল-সবুজের পতাকা উড়াতে যাচ্ছেন ফেরদৌসী আক্তার মারিয়া—এটি শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো বাংলাদেশের জন্যই এক গর্বের বিষয়। দেশের মানুষ এখন তাঁর সাফল্যের প্রত্যাশায় অপেক্ষা করছে এবং তাঁর জন্য জানাচ্ছে আন্তরিক শুভকামনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV