1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
এখন পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৩৯১ ফ্লাইট বাতিল - JTV
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
২০ জুলাইয়ের মধ্যে হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, নতুন তারিখ কবে? মাঠে বসে বিশ্বকাপ ফাইনাল দেখবেন ট্রাম্প, নিরাপত্তায় যুদ্ধবিমান ও স্নাইপার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল ফাইনালের ভাগ্য গড়তে পারে যে তিন দ্বৈরথ ৪ বছরে ২ কোটি ৭০ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেবে সরকার: মীর শাহে আলম প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন আগামী মাসে, মিলবে ১০টি বিশেষ সুবিধা যত বাধাই আসুক, বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষা হাবে পরিণত করা হবে: শিক্ষামন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ঘিরে অপপ্রচার, ভুয়া তথ্য-ডিপফেক ছড়াচ্ছে সংঘবদ্ধ চক্র ফাইনালের আকর্ষণ মেসি-ইয়ামাল দ্বৈরথ দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

এখন পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৩৯১ ফ্লাইট বাতিল

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১১৪ বার পঠিত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। যার সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখন পর্যন্ত মোট ৩৯১টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ বুধবার (১১ মার্চ) পর্যন্ত এসব ফ্লাইট মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র গণমাধ্যমকে জানায়, ২৮ ফেব্রুয়ারি মোট ২৩টি ফ্লাইট বাতিল হয়। ১ মার্চ বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪০টিতে। ২ মার্চ বাতিল হয় ৪৬টি ফ্লাইট। ৩ মার্চ ছিল ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া ৫ মার্চ ৩৬টি ও ৬ মার্চ ৩৪টি ফ্লাইট বাতিল হয়।

৭ মার্চ ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়ায় ২৮টিতে। ৮ মার্চ মোট ২৮টি ফ্লাইট বাতিল হয়। ৯ মার্চ বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৩টিতে। আর ১০ মার্চ মোট ৩২টি ফ্লাইট বাতিল হয়েছে।

এদিকে বুধবার (১১ মার্চ) এ প্রতিবেদন লেখা পর্যন্ত আরও ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এ তালিকায় কুয়েতগামী ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৪টি, গালফ এয়ারের ২টি, কাতারগামী ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ৪টি, ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV