1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
মিয়ানমার সীমান্তে গোলাগুলি, ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি, ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১২৮ বার পঠিত

মিয়ানমার সীমান্তে গোলাগুলি, ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মোকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনায় বাংলাদেশি আহত হওয়ায় গভীর উদ্বেগ জানানো হয়েছে।
মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে গুরুতর আহত হয়েছে টেকনাফের ৯ বছরের শিশু হুজাইফা আফনান। রাষ্ট্রদূতকে তলব করে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তলবের সময় মিয়ানমারের রাষ্ট্রদূতকে এটা মনে করিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশে অপ্ররোচিতভাবে গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং সুষ্ঠু পার্শ্ববর্তী সম্পর্কের জন্য বাধা।

মিয়ানমারকে স্পষ্টভাবেই বাংলাদেশ বলেছে, ভবিষ্যতে এমন আন্তসীমান্ত গোলাগুলির ঘটনা বন্ধে তাদের পুরো দায়িত্ব গ্রহণ করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

বাংলাদেশ এ কথাও বলেছে যে, মিয়ানমারের কর্তৃপক্ষ ও দেশটির সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যা কিছু ঘটুক না কেন, তা যেন কোনোভাবেই বাংলাদেশের মানুষের জীবন-জীবিকার ওপর প্রভাব না ফেলে।
মিয়ানমার রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মো আশ্বস্ত করেছেন, তার সরকার এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ নেবে এবং আহত ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।

গত রোববার সকাল ৯টার দিকে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে আহত হয় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকার শিশু হুজাইফা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হুজাইফা আফনানের শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। গতকাল সোমবার সকালে টেকনাফের হোয়াইক্যাং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামের এক যুবকের বাঁ পা উড়ে গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV