1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
শিবগঞ্জ হাসপাতালে নতুন অ্যাম্বুলেন্স বরাদ্দ, সংস্কারেও উদ্যোগ-স্বস্তি ফিরবে সেবায় - JTV
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ

শিবগঞ্জ হাসপাতালে নতুন অ্যাম্বুলেন্স বরাদ্দ, সংস্কারেও উদ্যোগ-স্বস্তি ফিরবে সেবায়

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৮২ বার পঠিত
‘প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি’র ডিও লেটারের ভিত্তিতে এসব বরাদ্দ প্রদান করে স্বাস্থ্য মন্ত্রণালয়’
বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবায় বড় ধরনের স্বস্তি আসতে যাচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালটির জন্য একটি নতুন উন্নতমানের অ্যাম্বুলেন্স বরাদ্দ দিয়েছে এবং একই সঙ্গে জরাজীর্ণ ভবনসহ প্রয়োজনীয় সংস্কার কাজের জন্য অর্থ বরাদ্দের নির্দেশ প্রদান করেছে।
জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এমপির ডিও পত্রের প্রেক্ষিতে ১৬ মার্চ-২০২৬ পৃথক দুটি চিঠিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাঁর সরাসরি উদ্যোগ ও তৎপরতার ফলেই দীর্ঘদিনের সংকট নিরসনের পথে এগিয়েছে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
এলাকাবাসীর জন্য এই নতুন অ্যাম্বুলেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে আনা-নেওয়া, দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা এবং গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর করতে এটি বিশেষভাবে সহায়ক হবে। আগে যেখানে অ্যাম্বুলেন্স সংকটে রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হতো, সেখানে এখন দ্রুত সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, হাসপাতালটির সংস্কার কাজ বাস্তবায়িত হলে চিকিৎসার পরিবেশ, অবকাঠামো ও সেবার মান আরও উন্নত হবে। এতে করে চিকিৎসক ও রোগী—উভয়ের জন্যই একটি আধুনিক ও কার্যকর স্বাস্থ্যসেবা পরিবেশ গড়ে উঠবে।
স্থানীয়রা মনে করছেন, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দূরদর্শী নেতৃত্ব ও জনবান্ধব উদ্যোগের ফলেই শিবগঞ্জে স্বাস্থ্যখাতে এ ধরনের ইতিবাচক পরিবর্তন আসছে। জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়ায় তিনি ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV