1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ঐতিহাসিক মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র: উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

ঐতিহাসিক মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র: উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৩৩ বার পঠিত
‘লাখো শিক্ষার্থী-শিক্ষকের ভোগান্তি লাঘবের উদ্যোগে প্রশংসায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি’
স্টাফ রিপোর্টার: উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও শিক্ষাবান্ধব করতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এমপি।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক বিষয় ঘুরে দেখেন। এ সময় তিনি বলেন, এই আঞ্চলিক কেন্দ্র বাস্তবায়িত হলে রাজশাহী ও রংপুর বিভাগের লাখ লাখ শিক্ষার্থী ও শিক্ষকের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।
জানা গেছে, প্রস্তাবিত এ কেন্দ্রের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে একটি আধুনিক টিচার্স ট্রেনিং সেন্টার, যেখানে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এর ফলে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।এছাড়াও বর্তমানে রাজশাহী ও রংপুর বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের রেজিস্ট্রেশন, ফরম ফিলাপসহ নানা প্রশাসনিক কাজের জন্য ঢাকায় যেতে হয়। এতে সময়, অর্থ এবং শ্রম—সব দিক থেকেই চরম ভোগান্তি পোহাতে হয়। নতুন এ আঞ্চলিক কেন্দ্র চালু হলে এসব কার্যক্রম স্থানীয় পর্যায়েই সম্পন্ন করা সম্ভব হবে, যা শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও সহজলভ্য করে তুলবে।
সংশ্লিষ্ট মহলের মতে, মহাস্থানের মতো ঐতিহাসিক ও ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ স্থানে এ কেন্দ্র স্থাপিত হলে তা কেবল প্রশাসনিক বিকেন্দ্রীকরণই নয়, বরং উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা করবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV