1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির বড় আব্বা টুকু হাজীর ইন্তেকাল - JTV
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণই সফলতার চাবিকাঠি: স্থানীয় সরকার মন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তিতে ইংল্যান্ড প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে দুরন্ত স্পেন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন, মীর শাহে আলম বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি, কোথায় কখন খেলা করব কাজ, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ: তারেক রহমান

প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির বড় আব্বা টুকু হাজীর ইন্তেকাল

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১১৩ বার পঠিত
বেতগাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন, স্থানীয় নেতাদের উপস্থিতি
২৮ মার্চ-২০২৬, শনিবার: বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের বেতগাড়ী গ্রামের কৃতি সন্তান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বড় বাবা ও বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী আলহাজ্ব মীর আব্দুল মোত্তালেব (টুকু হাজী) (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার বাদ জুম্মা নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার (২৮ মার্চ) বেলা ১১টায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন মাফতুর আহমেদ রুবেল, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএমএ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, উপজেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, আটমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আবু জাকের মাকু এবং ভারপ্রাপ্ত আটমূল ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামসহ আরও অনেকে।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV