1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
সংসদে অভিষেক ডেপুটি স্পিকার কায়সার কামালের - JTV
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী

সংসদে অভিষেক ডেপুটি স্পিকার কায়সার কামালের

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৬৬ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতর-এর বিরতি শেষে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ-এর ত্রয়োদশ অধিবেশন। রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় অধিবেশন শুরুর পর প্রথমবারের মতো সভাপতিত্ব করেন নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

১৩ দিনের বিরতির পর শুরু হওয়া এ অধিবেশনের শুরুতেই ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন কায়সার কামাল, যা সংসদে তার আনুষ্ঠানিক অভিষেক হিসেবে বিবেচিত হচ্ছে।

 

বিরতির সময় ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য গঠিত বিশেষ কমিটি দুটি বৈঠক করেছে। এর মধ্যে ১১৩টি অধ্যাদেশ বহাল রাখা বা বাতিল করার বিষয়ে সরকার ও বিরোধী দল একমত হয়েছে। তবে এখনো ২০টি অধ্যাদেশ নিয়ে মতবিরোধ রয়েছে।

জানা গেছে, বিশেষ কমিটি আগামী ২ এপ্রিলের মধ্যে সব অধ্যাদেশ নিয়ে সংসদে প্রতিবেদন জমা দেবে। আর চলতি অধিবেশনেই, অর্থাৎ ১১ এপ্রিলের মধ্যে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, শনিবার সংসদীয় কমিটির প্রথম বৈঠকে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আগামী ১০ এপ্রিলের মধ্যে সব সংসদ সদস্যদের জন্য আবাসন বরাদ্দ নিশ্চিত করা। পাশাপাশি সংসদের সাউন্ড সিস্টেমে বিদ্যমান সমস্যার তদন্তে একটি পৃথক কমিটিও গঠন করা হয়েছে।

চলতি অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা নির্ধারণ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV