1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: মন্ত্রী আযম খান - JTV
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী

ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: মন্ত্রী আযম খান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৯৩ বার পঠিত
যারা ভুয়া কাগজ দিয়ে মুক্তিযোদ্ধা হয়েছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে কয়েকজন সংসদ সদস্যর প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এছাড়া বিগত ১৭ বছরে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপিসহ অন্যান্য দলের যাদের মুক্তিযুদ্ধের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট সরবরাহ করলে পুনরায় ভাতা চালু করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।
মুক্তিযোদ্ধাদের বিনা সুদে ঋণ দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্বান্ত দেওয়া হবে।’
বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের সময় ‘যন্তর-মন্তর ঘরের’ মাধ্যমে রাজাকাররা মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধারা রাজাকার হয়ে বের হয়েছিলেন বলে সংসদে অভিযোগ করেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন। একই সঙ্গে এসব ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—সেটিও জানতে চেয়েছেন তিনি।
লিংকন বলেন, ‘বিগত ১৭ বছরে আমাদের এই গুম-খুন-আয়নাঘরের পাশাপাশি আরেকটা ঘর ছিল। সেটি হীরকরাজার দেশের যন্তর-মন্তর ঘরের মতো একটা ঘর ছিল। হীরকরাজার দেশে যেমন কৃষকদের যন্তরমন্তর ঘরে ঢুকিয়ে দেওয়া হতো। এরপর বের হওয়ার পর যে মন্ত্র শিখিয়ে দেওয়া হতো তারা সেটিই বলত। তেমনিভাবে আমার এলাকাসহ বিভিন্ন এলাকা, আমি প্রমাণসহ দিতে পারব— এমনও হয়েছে ২০০৯ সাল পর্যন্ত তাকে মুক্তিযোদ্ধা হিসেবে কেউ চিনত না, রাজাকার হিসেবেও চিনত না।’
তিনি বলেন, ‘২০০৮ সালের পর তাকে রাজাকার বানানোর চেষ্টা করা হয়েছে। আবার অনেকে সত্যিকার রাজাকার ছিলেন। কোনো এক অজানা কারণে তারা গ্রেপ্তার হওয়ার পরে কিছুদিন পর দেখা গেছে তারা মুক্তিযোদ্ধা হয়ে বের হয়েছেন।’
সংসদ সদস্য শামীম কায়সার লিংকন আরও বলেন, ‘আপসে যখন সমঝোতা হয়ে যায়, রাজাকারও মুক্তিযোদ্ধা হয়ে বের হয়ে যেত ওই মেশিনের মাধ্যমে, আবার মুক্তিযোদ্ধা আপস না করলে রাজাকার হিসেবে বের হতেন। এই যে ১৭ বছরে ফ্যাসিস্টের আমলে যন্তরমন্তর ঘরের মাধ্যমে যেসব রাজাকার মুক্তিযোদ্ধা হয়েছেন এবং মুক্তিযোদ্ধারা রাজাকার হয়েছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না?’
প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান বলেন, ‘অমুক্তিযোদ্ধা যারা বিভিন্নভাবে তালিকাভুক্ত হয়েছেন, তাদের ব্যাপারে আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছি। এ ধরনের মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরি এবং তাদের অবৈধ সুবিধা নিয়ে কাজ করছি। আশা করি, অল্প দিনের মধ্যে সুনির্দিষ্টভাবে এর সংখ্যাও বলতে পারব।’
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV