1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
বিক্ষোভকারী ইরানের তরুণ এরফানের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে আজ - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ

বিক্ষোভকারী ইরানের তরুণ এরফানের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে আজ

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১৭৫ বার পঠিত

ইরানে বিক্ষোভে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া এরফান সোলতানির মৃত্যুদণ্ড আজ বুধবার কার্যকর করা হতে পারে বলে জানা গেছে। তাঁর বয়স ২৬ বছর।

নরওয়েভিত্তিক হেনগো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস এ খবর জানিয়েছে। প্রতিষ্ঠানটি ইরান ও কুর্দিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করে।

এর আগে গত বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে এরফানকে গ্রেপ্তার করা হয়। এক সপ্তাহের কম সময়ের মধ্যে তাঁর বিচার, দোষী সাব্যস্ত করা আর সাজা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়।

রাজধানী তেহরানের উত্তর–পশ্চিমের শহর কারাজ থেকে গ্রেপ্তার হয়েছিলেন এরফান। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার আগে তখন শহরটিতে বিক্ষোভ তুঙ্গে ছিল। গত সপ্তাহে ইরানে হাজারো বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। তাঁদেরই একজন এরফান।

এরফানের বিষয়ে উদ্বেগ জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ইরানি কর্তৃপক্ষ আবারও ‘ভিন্নমত দমন করার জন্য দ্রুত বিচার ও নির্বিচার মৃত্যুদণ্ড কার্যকর’ করতে পারে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্যের বরাতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ১১ জানুয়ারি ইরানি কর্মকর্তারা এরফানের পরিবারকে মৃত্যুদণ্ডের সাজার বিষয়টি জানিয়েছেন। ব্যাপক বিক্ষোভ আর ইন্টারনেট বন্ধ হওয়ায় বৃহস্পতিবার থেকেই তিনি প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
পর্যবেক্ষণপ্রতিষ্ঠানগুলোর মতে, চীনের পর ইরানে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা ঘটে। গত বছর ইরানে অন্তত ১ হাজার ৫০০ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে নরওয়েভিত্তিক প্রতিষ্ঠান ইরান হিউম্যান রাইটস গ্রুপ।

২০২২ সালের পর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ চলছে ইরানে। মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে এ বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা রাজনৈতিক রূপ নেয়। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এ বিক্ষোভ এরই মধ্যে দেশটির বড় অংশজুড়ে ছড়িয়ে পড়েছে।
বিক্ষোভকারীরা ইরানে বর্তমান শাসনের অবসান দাবি করছেন। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ২ হাজার ৫০০ মানুষ নিহত হয়েছেন বলে গতকাল ইরানের একজন সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন।

এ বিক্ষোভে ‘অস্থিরতা উসকে দেওয়ার’ জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে ইরান সরকার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV