1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
বগুড়ায় নক্ষত্র মেলা: এক সপ্তাহে আসছেন প্রধানমন্ত্রীসহ তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

বগুড়ায় নক্ষত্র মেলা: এক সপ্তাহে আসছেন প্রধানমন্ত্রীসহ তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১০২ বার পঠিত
বগুড়ায় এক সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ চারজন শীর্ষ মন্ত্রীর আগমনকে ঘিরে জেলাজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘ ১৯ বছর পর আগামী ২০ এপ্রিল গাবতলীর বাগবাড়িতে পৈত্রিক ভিটায় পা রাখবেন প্রধানমন্ত্রী, যা ঘিরে উত্তরাঞ্চলে বাড়ছে আবেগ ও প্রত্যাশা।
এর আগে ১৩–১৪ এপ্রিল দুই দিনের সফরে বগুড়ায় আসছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ও এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাদের এই যৌথ সফরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় স্থাপনের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। সম্ভাব্য স্থান পরিদর্শন ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চলবে, যা বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে।
একই সফরে বগুড়া-২ (শিবগঞ্জ) এলাকায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং পহেলা বৈশাখে স্থানীয় জনগণের সঙ্গে নববর্ষ উদযাপনে অংশ নেবেন মন্ত্রীদ্বয়।
এদিকে, ১৩ এপ্রিল একদিনের সফরে বগুড়া আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
তিনি শহীদ চাঁন্দু স্টেডিয়াম পরিদর্শন করে এর সংস্কার ও পুনরুজ্জীবন নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন।
সব মিলিয়ে শীর্ষ নেতাদের আগমন, সম্ভাব্য বড় ঘোষণা এবং উন্নয়ন প্রকল্পের আশায় তোরণ, ব্যানার ও আলোকসজ্জায় সেজে উঠেছে বগুড়া; জনমনে তৈরি হয়েছে ব্যাপক উদ্দীপনা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV