1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
হামের সংক্রমণ কমে আসতে সময় লাগবে: তথ্য উপদেষ্টা - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হামের সংক্রমণ কমে আসতে সময় লাগবে: তথ্য উপদেষ্টা

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১১৯ বার পঠিত

দেশে হামের সংক্রমণ যে পর্যায়ে আসছে, তা কমে আসতে সময় লাগবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

এর কারণ ব্যাখ্যায় তিনি বলেছেন, শিশুর শরীরে টিকা দেওয়ার পর ‘ইমিউনিটি তৈরিতে সময় নেয়’।

বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন জাহেদ উর রহমান।

হাম পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন ৫ এপ্রিল থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে পরিস্থিতির ‘উন্নতি হবে না’।

তিনি বলেন, “দেশের একটি অংশের শিশু টিকার কাভারেজের মধ্যে ছিল না। আমরা আবারো বলতে চাই এটা আগের একটা ব্যর্থতার সমস্যা। তারপরও এগুলো বলে আমাদের শিশুদের মর্মান্তিক মৃত্যু আমরা কোনভাবেই মেনে নিতে পারি না।”

আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে সর্বোচ্চ পর্যায়ে ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তার কথায়, “সম্পদের সীমাবদ্ধতা রয়েছে এবং যখন একই সেবা অনেকের প্রয়োজন হয় বিশেষ করে আইসিইউয়ের মত সেবা তখন এটা জটিল হয়ে যায়। সরকার সর্বোচ্চ চেষ্টা করছে পরিস্থিতি ঠিকভাবে পরিচালনা করার জন্য।”

টিকাদানে ব্যর্থতার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কী না প্রশ্নে জাহেদ উর রহমান বলেন, “প্রত্যেকটা নেগেটিভ ঘটনা আমরা সিরিয়াসলি ক্ষতিয়ে দেখি। একটা এয়ারপ্লেন ক্র্যাশ হলে তার কারণ খুঁজে বের করার চেষ্টা হয়, উদ্দেশ্য থাকে পরবর্তী ফ্লাইট যেন আরও নিরাপদ হয়। এই বিষয়টাও আমরা সিরিয়াসলি ক্ষতিয়ে দেখছি।

“স্বাস্থ্যমন্ত্রীর একটা মন্তব্য নিয়ে কেউ কেউ সমালোচনা করেছেন, সমালোচনা করতেও পারেন কেউ। কিন্তু আমরা মনে হয় তার ফিলিংটা বুঝতে পারি যে এতগুলো শিশু মারা যাচ্ছে তিনি এটা সহ্য করতে পারেননি। এটা পারা যায় না। সো আমরা অবশ্যই এগুলো প্রত্যেকটা ক্ষতিয়ে দেখছি কোথায় কোথায় কোন কোন সমস্যা।”

তিনি বলেন, “আমি ডাক্তার, আমি এটা বলতে পারি কিছু প্রিভেন্ট করা শিখে গেছেন এগুলোতে মানুষ মারা যাবে না। একটা শিশুও মারা যাবে না। এ ধরনের ডিজিজে কেউ মারা গেলে মানা যায় না। কিছু কিছু ডিজিজ আছে আপনার হয়ে যেতে পারে। আপনি আমি কেউ ভেতরে ভেতরে একটা ক্যান্সার নিয়ে হাঁটছি কি না আমরা আসলে জানি না, দুদিন পর বের হতে পারে। কিন্তু এই ডিজিজটা আমরা প্রিভেন্ট করতে পেরেছিলাম, সো এইটা ক্ষমার অযোগ্য অপরাধ।

“আমাদের প্রধানমন্ত্রী এবং বিএনপির ৩১ দফার মধ্যে প্রিভেন্টিভ মেডিসিন নিয়ে অনেক বেশি কথা বলা হয়েছে। সো টিকা দিতে পারা কিন্তু এক ধরনের প্রিভেনশন। তাই কাজটি আমরা যে কোনো মূল্যে করব।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV