1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
আলোচিত সাত খুন মামলার রায় দ্রুত কার্যকর করার দাবিতে মানববন্ধন - JTV
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ইরান ও কানাডায় বড় পরীক্ষার মুখে ট্রাম্পের ‘শক্তির রাজনীতি’ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভিত্তিহীন, সংবাদচর্চার প্রতিবেদনের প্রতিবাদ সোহাগের’

আলোচিত সাত খুন মামলার রায় দ্রুত কার্যকর করার দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৪০ বার পঠিত

নারায়ণগঞ্জের চাঞ্চল কর বহুল আলোচিত সাত খুন মামলার রায় দ্রুত কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি এবং ৭ খুনে নিহত স্বজন সহ সর্বস্তরের মানুষ।

সোমবার নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভার ভবনের সামনে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

একই সময় ঢাকা-চট্টগ্রাম ঢাকা সিলেট মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় মানববন্ধন করেন নিহতের স্বজনরা।

মানববন্ধনে নিহতের স্বজনরা বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। সময় নষ্ট না করে, লোকাল ক্ষেপণ না করে দ্রুত রায় কার্যকর করার দাবি জানান।

মানববন্ধনে মামলার বাদী পক্ষের আইনজীবী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা এখনো আশায় বুক বেঁধে আছি। আমাদের মাননীয় আইনমন্ত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী বারবার বলেছেন—বাংলাদেশে সবার জন্য আইন সমান। সেই বিশ্বাস থেকেই আমরা মনে করি, এই ৭ হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন হবে।


ইতোমধ্যে আপিল বিভাগে “লিভ টু আপিল” করা হয়েছে, এবং আমরা আশা করছি খুব শিগগিরই এর শুনানি তালিকাভুক্ত হয়ে নিষ্পত্তি করা হবে। আমরা আইনমন্ত্রীর সাথে কথা বলেছি, অ্যাটর্নি জেনারেলের সাথেও যোগাযোগ হয়েছে,তাঁরা আমাদের আশ্বস্ত করেছেন যে বিষয়টি দ্রুততম সময়ে তালিকায় এনে বিচার সম্পন্ন করা হবে।
এটি শুধু আমাদের ব্যক্তিগত দাবি নয়,এটি সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, এই ৭ খুনের মামলা চাঞ্চল অক্ষর এবং বহুল আলোচিত। সাতখুনের আসামিরা ফ্যাসিস্ট সরকারের স্বজন হওয়ায় দীর্ঘ বিলম্ব হয়। বর্তমান সরকার এবং রাষ্ট্র রাষ্ট্র এই মামলাটি খুব গুরুত্ব সহকারে দেখছেন। খুব তাড়াতাড়ি এই সাত খুন মামলার রায় কার্যকর করা হবে। এবং এই রায়ের মাধ্যমে নিহতের স্বজনরা স্বস্তি পাবে।

নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন,আমরা মনে করি, এই ঘটনার বিচার হওয়া অত্যন্ত জরুরি। কারণ আজকের বাংলাদেশ আর সেই আগের মত ফ্যাসিজম নেই,দেশ এখন একটি গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাচ্ছে। ফলে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এখন একটি উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে।
নারায়ণগঞ্জে সংঘটিত এই ধরনের চাঞ্চল্যকর ঘটনাগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই—সেভেন মার্ডার হোক বা অন্যান্য হত্যাকাণ্ড—বিভিন্ন সময়ে প্রভাবশালী গোষ্ঠী, তথাকথিত ‘গডফাদার’শামীম ওসমান এবং ক্ষমতাসীনদের ছত্রছায়ার অভিযোগ উঠে এসেছে। অতীতে আমরা দেখেছি, অনেক ক্ষেত্রে বিচার প্রক্রিয়া যথাযথভাবে এগোয়নি; বরং প্রশাসনের পক্ষ থেকেও কিছু ক্ষেত্রে এক ধরনের প্রশ্রয়ের অভিযোগ ছিল।
কিন্তু বর্তমান গণতান্ত্রিক পরিবেশে সেই ধরনের সংস্কৃতির কোনো স্থান নেই। এখন আর কোনো অপরাধীই আইনের ঊর্ধ্বে নয়,সে যত প্রভাবশালী বা শক্তিশালীই হোক না কেন।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, সাত খুনি নিহত প্যানেল মেয়র নজরুল নজরুল ইসলামের স্ত্রী ও মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি, জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন কবির, এবং সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান সহ অনেকেই।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে এক মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ পাঁচজনকে অপহরণ করা হয়। বিষয়টি দেখে ফেলায় আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ি চালক ইব্রাহিমকেও অপহরণ করা হয়। অপহরণের দু’দিন পর শীতলক্ষ্যা নদীর বন্দরের শান্তিরচর থেকে সাত জনের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন ফতুল্লা থানায়। পরে আদালত আসামীদের স্বীকারোক্তি, জবানবন্দি ও স্বাক্ষ্যগ্রহণ শেষে ৩৩ মাস পর জেলা ও দায়রা জজ আদালত ২০১৭ সালের ১৬ জানুয়ারী রায় প্রদান করেন। রায়ে ২৬ জনকে মৃত্যুদন্ড ও সাত জনকে ১০ বছর করে এবং ২ জনকে সাত বছর করে কারাদন্ড দেয়। সেই রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ আপিল করলে দীর্ঘ শুনানি শেষে ২০১৮ সালে ২২ আগস্ট হাই কোর্ট ১৫ জনের মৃত্যুদন্ডের আদেশ বহাল রাখেন। আর বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। অনেকেই সাজে ভোগ করে বের হয়ে আসে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV