1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
পোস্টাল ব্যালটের ভাঁজে ‘ধানের শীষ’, ব্যাখ্যা দিল ইসি - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

পোস্টাল ব্যালটের ভাঁজে ‘ধানের শীষ’, ব্যাখ্যা দিল ইসি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১২০ বার পঠিত

বিএনপির নির্বাচনি প্রতীক ধানের শীষ পোস্টাল ব্যালটে ভাঁজের মধ্যে পড়ে যাওয়ার ঘটনায় চলছে আলোচনা-সমালোচনা। আর এর মধ্যেই নির্বাচন কমিশন (ইসি) বলেছে, ব্যালট পেপার ছাপানোর ক্ষেত্রে সরকারিভাবে প্রকাশিত গেজেটের ক্রমধারা বা ধারাবাহিকতাই অনুসরণ করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ কথা জানান।

তিনি বলেন, ‘ইট ইজ এ মিস, আমি (এখনই বিস্তারিত) বলতে পারব না। কারণ ছাপানোর দায়িত্বে যারা ছিলেন, তাদের কাছ থেকে না জেনে মন্তব্য করা সম্ভব নয়। তবে যতটুকু জানা আছে, সরকারিভাবে যে গেজেট পাবলিশ করা হয়েছে, সেই গেজেটের ধারাবাহিকতা বা অর্ডার অনুযায়ী ব্যালট সাজানো হয়েছে।’

এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে ধানের শীষ প্রতীকটি ব্যালটের ঠিক মাঝখানে রাখা হয়েছে, ফলে ভাঁজ করলে সেটি সহজে চোখে পড়ে না। এ কারণে এখনো পাঠানো হয়নি—এমন পোস্টাল ব্যালট সংশোধনের দাবি জানায় দলটি।

ব্যালট পুনরায় ছাপানোর বিষয়ে জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা যাবে না। কমিশন সভায় আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে বাহরাইনে প্রবাসীদের কাছে পাঠানো ১৬০টি পোস্টাল ব্যালট এক জায়গায় রাখা এবং তা নিয়ে ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায়ও কথা বলেন আখতার আহমেদ। তিনি জানান, ডাক বিভাগের মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট পাঠানো হচ্ছে। বাহরাইনে ১৬০টি ব্যালট একটি বক্সে পাঠানো হয়েছিল, যা অনেকটা ছাত্রাবাসের চিঠির বক্সের মতো—যেখান থেকে প্রবাসীরা নিজেদের ব্যালট সংগ্রহ করবেন।

তিনি বলেন, ব্যালট হাতে পেয়ে কিছু প্রবাসী আনন্দ প্রকাশ করে ভিডিও করেছেন। তবে এভাবে ভিডিও করা ঠিক হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ইসি সিনিয়র সচিব।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV