1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
দ্রুত সিলেট-ঢাকা ৬ লেনের কাজ শেষ করতে চান প্রধানমন্ত্রী - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দ্রুত সিলেট-ঢাকা ৬ লেনের কাজ শেষ করতে চান প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৪৯ বার পঠিত

সিলেট-ঢাকা ৬ লেনের কাজ দ্রুত শেষ করতে চায় সরকার। এ লক্ষ্যেই তারা কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২ মে) দুপুরের দিকে সিলেটে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয় নগরভবনের সামনে।

সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিদেশ থেকে দেশে আসতে বা বিদেশে যেতে সময় লাগে ৮/৯ ঘণ্টা। অথচ সড়ক পথে ঢাকা থেকে সিলেট আসতে সময় লেগে যায় পুরো একটা দিন। আমরা জনগণের এ দুর্ভোগ কমাতে চাই। সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনের কাজ দ্রুত শেষ করতে কাজ করছি আমরা।

তিনি বলেন, জমি অধিগ্রহণ নিয়ে নানান জটিলতা আছে। তবু আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ ব্যাপারে দ্রুত কাজ করতে নির্দেশ দিয়েছি।’

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর এবং শ্রম ও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে জলাবদ্ধতা নিরসন প্রকল্প প্রসঙ্গে বলেন, আজ আমরা এই প্রকল্পটি উদ্বোধন করলাম। কাজ শুরু হল। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় অবর্ননীয় দুর্ভোগ পোহাতে হয় সিলেট নগরবাসীকে। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে সেই দুর্ভোগেরও অবসান হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV