1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
পশ্চিমবঙ্গে বিজেপির দাপট, তামিলনাড়ু-কেরালা-আসামে কারা এগিয়ে? - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ

পশ্চিমবঙ্গে বিজেপির দাপট, তামিলনাড়ু-কেরালা-আসামে কারা এগিয়ে?

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১২০ বার পঠিত

ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গসহ তামিলনাড়ু, কেরালা, আসাম ও কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে একযোগে চলছে ফলাফলের লড়াই। বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন চিত্র দেখা যাচ্ছে—কোথাও কেন্দ্রীয় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে, আবার কোথাও আঞ্চলিক দলগুলোর শক্ত অবস্থান লক্ষ করা যাচ্ছে।

সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। শুরুতেই পশ্চিমবঙ্গে চমক দেখিয়েছে বিজেপি। প্রাপ্ত ফলাফলের প্রবণতা অনুযায়ী, দলটি প্রায় ১৮০টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস প্রায় ১১১টি আসনে এগিয়ে আছে। এতে রাজ্যটিতে প্রথমবারের মতো বিজেপির সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে।

দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। এখন পর্যন্ত দ্রাবিড় মুন্নেত্র কড়গম (ডিএমকে) প্রায় ৬৬টি আসনে এগিয়ে রয়েছে। অপরদিকে, টিভিকে ৬১টি আসনে এগিয়ে। এ ছাড়া বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৮টি আসনে লিড ধরে রেখেছে।

কেরালায় বিরোধী জোট ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) এগিয়ে রয়েছে ৫৯টি আসনে। অন্যদিকে, ক্ষমতাসীন লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট (এলডিএফ) ৪৭টি আসনে এগিয়ে আছে। এনডিএ জোট এখানে ৬টি আসনে লিডে রয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে এনডিএ জোট ৫০টি আসনে এগিয়ে থেকে শক্ত অবস্থানে রয়েছে। বিপরীতে কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে আছে ৩৫টি আসনে।

কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতেও এনডিএ এগিয়ে রয়েছে। এখানে জোটটি ৫টি আসনে লিডে আছে, আর ডিএমকে-কংগ্রেস জোট এগিয়ে রয়েছে ৩টি আসনে।

সার্বিকভাবে, পাঁচ রাজ্যের এই নির্বাচনে একক কোনো চিত্র নয়—বরং অঞ্চলভেদে ভিন্ন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে, যা শেষ ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV