1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বিজেপি - JTV
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ইরান ও কানাডায় বড় পরীক্ষার মুখে ট্রাম্পের ‘শক্তির রাজনীতি’ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভিত্তিহীন, সংবাদচর্চার প্রতিবেদনের প্রতিবাদ সোহাগের’

পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বিজেপি

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১২৭ বার পঠিত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি। গণনা যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে রাজনৈতিক লড়াইয়ের চিত্র—অনেক আসনে ঘাসফুল ও পদ্ম শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে।

বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যায়, ২৯৪টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ১৮৩টিতে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এগিয়ে ১০২টি আসনে।

দীর্ঘ ১৫ বছরের শাসন শেষে তৃণমূল সরকারের বিরুদ্ধে বিরোধী হাওয়া কাজে লাগিয়েছে বিজেপি। বিশেষ করে আরজি কর কাণ্ড ও কসবা ল কলেজের মতো নারী নির্যাতনের ঘটনাগুলো শাসক দলের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের ভরসা তাদের শক্তিশালী সাংগঠনিক ভিত্তি ও জনমুখী উন্নয়ন কার্যক্রম। গ্রামীণ এলাকায় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের জনপ্রিয়তা এবং সংখ্যালঘু ভোটব্যাংকের সমর্থন এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

এখন সবচেয়ে বড় প্রশ্ন—মমতা বন্দ্যোপাধ্যায় কি টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় থেকে আধিপত্য ধরে রাখতে পারবেন, নাকি পশ্চিমবঙ্গে গঠিত হবে নতুন সরকার।

সূত্র: আনন্দবাজার, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV