1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
বই শিল্পের উন্নয়নে সরকার কাজ করছে: শিক্ষামন্ত্রী মিলন - JTV
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাবতলী হাটে সন্তোষজনক পরিবেশ, নিরাপত্তায় কড়া নজরদারি: মীর শাহে আলম র‌্যাবের ওপর সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান চুক্তির সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডসকে যুক্ত করলেন ট্রাম্প লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান তীব্র গরম ও বজ্রঝড়ের শঙ্কা, হুমকিতে ২০২৬ বিশ্বকাপ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপ, বাড়ছে যানজট ও ভোগান্তি আজ পবিত্র হজ কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, পাঁচ ট্রেন বিলম্বে যাত্রী ভোগান্তি শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা ও মেধাবীদের সংবর্ধনায় প্রতিমন্ত্রী কর্মস্থল থেকে বেরিয়েও ঈদে বাড়ি ফেরা হয় না সবার বিতর্কের মুখে ট্রাম্পের নাগরিক তালিকা, গড়াল আদালতে শিবগঞ্জ পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশ ‘বিদ্রোহী’ কবির জন্মদিন উদ্‌যাপন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

বই শিল্পের উন্নয়নে সরকার কাজ করছে: শিক্ষামন্ত্রী মিলন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৪১ বার পঠিত

বাংলাদেশের প্রকাশনা শিল্পকে আরও সমৃদ্ধ ও আধুনিক করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এমপি। তিনি বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বই ও প্রকাশনা শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মকে বইমুখী করতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

শুক্রবার (০৮ মে-২০২৬) সকাল ১১টায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের প্রকাশনা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, লেখক, প্রকাশক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেন, বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে এবং একটি জাতির সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের প্রকাশনা শিল্পকে এগিয়ে নিতে সরকার ও সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন রেজাউল করিম বাদশা এমপি। তিনি প্রকাশনা শিল্পের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে সরকারের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বই প্রকাশনা ও বিপণন ব্যবস্থাকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পাঠাভ্যাস বৃদ্ধিতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও মত দেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV