1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
আওয়ামী লীগের ২০০ নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে - JTV
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ইরান ও কানাডায় বড় পরীক্ষার মুখে ট্রাম্পের ‘শক্তির রাজনীতি’ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভিত্তিহীন, সংবাদচর্চার প্রতিবেদনের প্রতিবাদ সোহাগের’

আওয়ামী লীগের ২০০ নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১৩১ বার পঠিত

চাঁদপুরে আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান বেপারীর নেতৃত্বে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির স্থানীয় নেতারা।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী বেপারী এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন বলেন, আওয়ামী লীগের দীর্ঘদিনের দুঃশাসন, দলীয় স্বেচ্ছাচারিতা ও গণবিরোধী কর্মকাণ্ডে সাধারণ মানুষ ও তৃণমূলের নেতাকর্মীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। সেই প্রেক্ষাপট থেকেই রাজরাজেশ্বর ইউনিয়নের ২০০ নেতাকর্মী আজ জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছেন। এই যোগদানের ফলে চাঁদপুর সদর উপজেলায় বিএনপি সাংগঠনিকভাবে আরও বেশি শক্তিশালী হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV