1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
খাল পুনঃখননে কৃষিখাতে আসবে বড় পরিবর্তন: প্রতিমন্ত্রী খৈয়াম - JTV
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তিন ব্যবসায়ী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত মোহাম্মদ সোহাগকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার হবে সেনা আইনেই: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভস পেলেন সিমন আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন ২০ জুলাইয়ের মধ্যে হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, নতুন তারিখ কবে? মাঠে বসে বিশ্বকাপ ফাইনাল দেখবেন ট্রাম্প, নিরাপত্তায় যুদ্ধবিমান ও স্নাইপার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল ফাইনালের ভাগ্য গড়তে পারে যে তিন দ্বৈরথ ৪ বছরে ২ কোটি ৭০ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেবে সরকার: মীর শাহে আলম প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন আগামী মাসে, মিলবে ১০টি বিশেষ সুবিধা যত বাধাই আসুক, বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষা হাবে পরিণত করা হবে: শিক্ষামন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ঘিরে অপপ্রচার, ভুয়া তথ্য-ডিপফেক ছড়াচ্ছে সংঘবদ্ধ চক্র ফাইনালের আকর্ষণ মেসি-ইয়ামাল দ্বৈরথ দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস

খাল পুনঃখননে কৃষিখাতে আসবে বড় পরিবর্তন: প্রতিমন্ত্রী খৈয়াম

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৮৭ বার পঠিত


খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের কৃষিখাতে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য) জেলার গোয়ালন্দ উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এই কর্মসূচি বাস্তবায়িত হলে মাছের উৎপাদন বাড়বে, জলাবদ্ধতা কমবে এবং পাট জাগ দেওয়ার জন্য কৃষকদের পানির সংকট আর থাকবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসক আফরোজা পারভীন জানান, ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’ এর আওতায় এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন করা হবে—একটি গোয়ালন্দ নজির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিশ্বনাথ পাড়া বেড়িবাঁধ পর্যন্ত এবং অন্যটি উজান চর হাবিল মণ্ডলের পাড়া থেকে ফয়জদ্দিন মাতুব্বরের পাড়া হয়ে সলিম মাতুব্বরের বাড়ি পর্যন্ত বিস্তৃত।

প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছেন, খাল দু’টির পুনঃখনন সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধার সম্প্রসারণ এবং বন্যার পানি দ্রুত নিষ্কাশনে ইতিবাচক প্রভাব পড়বে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV