1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
আলহাজ্ব মোহাম্মদ সোহাগের সঙ্গে পবিত্র মক্কায় সাবেক উপদেষ্টা আদিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ - JTV
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী

আলহাজ্ব মোহাম্মদ সোহাগের সঙ্গে পবিত্র মক্কায় সাবেক উপদেষ্টা আদিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৭৯ বার পঠিত

পবিত্র হজ্ব পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি–এর পরিচালক, মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং মীম শরৎ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ সোহাগ।

পবিত্র হজ্ব পালন করতে একই ফ্লাইটে, পবিত্র মক্কা নগরীতে অবতরণ করেন বাংলাদেশ সরকারের সাবেক উপদেষ্টা আদিলুর রহমান, ফারুক ই আজমের এবং আলহাজ্ব মোহাম্মদ সোহাগ। পড়ে তারা ইমিগ্রেশন শেষে মক্কার উদ্দেশ্যে রওনা করেন। এর আগে পবিত্র মক্কা নগরীতে পবিত্র হজ্বের বিভিন্ন আনুষ্ঠানিকতা ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এছাড়াও সেখানে উপস্থিত আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ও পরিচিত শুভাকাঙ্ক্ষীদের সাথেও আলহাজ্ব মোহাম্মদ সোহাগের সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ হয়।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকে ঘিরে উপস্থিত বাংলাদেশিদের মধ্যেও আন্তরিকতার আবহ সৃষ্টি হয়। পবিত্র ভূমিতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন তারা।

এর আগে গত বুধবার রাত তিনটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন আলহাজ্ব মোহাম্মদ সোহাগ। হজ্ব পালন উপলক্ষে তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
তিনি বলেন, “আল্লাহ তাআলা যেন আমার হজ্ব কবুল করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করেন—সবার কাছে সেই দোয়া কামনা করছি।”

ব্যবসা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যেই পরিচিত মুখ আলহাজ্ব মোহাম্মদ সোহাগ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত রয়েছেন। তার প্রতিষ্ঠিত মীম শরৎ ওয়েলফেয়ার ট্রাস্ট অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV