1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৮৬ বার পঠিত

হরমুজ প্রণালি নিয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে ইরান এবং এই নীতিতে তাদের কোনো পরিবর্তন নেই। ইরান স্পষ্ট জানিয়েছে, হরমুজ প্রণালিতে কোনো ‘আন্তর্জাতিক সমুদ্রসীমা’ নেই।

ইরানের মতে, এই সমুদ্রসীমা শুধু ইরান ও ওমানের আঞ্চলিক সমুদ্রসীমার অন্তর্ভুক্ত। আর এ কারণেই তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে, এই কৌশলগত প্রণালি কেবল এ দুই দেশের মাধ্যমেই পরিচালিত হওয়া উচিত।

এ বিষয়ে তেহরান ও মাস্কাটের মধ্যে ইতোমধ্যে দুই দফা কারিগরি আলোচনা সম্পন্ন হয়েছে। তবে ওমান এখনো এই সমুদ্রপথকে একটি আন্তর্জাতিক সমুদ্রপথ হিসেবেই স্বীকৃতি দিয়ে আসছে। কিন্তু ইরান তার আগের অবস্থানেই অনড় রয়েছে যে এটি কোনো আন্তর্জাতিক সমুদ্রপথ নয়।

ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, এমনকি কোনো শান্তিচুক্তি বা মীমাংসা হলেও তারা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখবে। বর্তমানে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে উত্তেজনার প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে এ বিষয়টি।

সূত্র: আলজাজিরা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV