1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১০২ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের ঢাকামুখী লেনে দাউদকান্দির ইলিয়টগঞ্জের পুটিয়া থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

বৃহস্পতিবার (২১ মে) ভোর থেকে এই যানজট শুরু হয়। এতে টানা তিন দিনের মতো ভোর থেকে দিনের একটি বড় সময় পর্যন্ত মহাসড়কের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু জানান, একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিতে তিনি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন। কুমিল্লা থেকে দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত যানবাহন স্বাভাবিকভাবে চললেও ইলিয়টগঞ্জ পার হওয়ার পর দীর্ঘ যানজটের মুখে পড়েন তিনি।

তিনি বলেন, “সকাল ৭টা থেকে এক জায়গায় আটকে আছি। সামনে শুধু গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে।”

অপর যাত্রী মো. মহিউদ্দিন বলেন, কয়েকদিন ধরেই মহাসড়কে যানজটের খবর শুনছিলেন। তাই কিছুটা আগে রওনা দিলেও শেষ পর্যন্ত যানজট এড়াতে পারেননি।

তিনি বলেন, “কখন যানজট থেকে মুক্তি পাব জানি না। তার ওপর ভ্যাপসা গরমে দুর্ভোগ আরও বেড়ে গেছে।”

এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, ভোরে মেঘনা-গোমতী সেতুর কাছাকাছি একটি ট্রাক উল্টে যাওয়ায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV