1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই : হাসনাত আব্দুল্লাহ - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ

সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই : হাসনাত আব্দুল্লাহ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১২৩ বার পঠিত

জনগণ কাঙ্ক্ষিত ন্যায়বিচার পাচ্ছে না দাবি করে সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, দেশে ফ্যামিলি কার্ড কিংবা কৃষক কার্ডসহ বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হলেও মানুষ এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত।

বুধবার (২০ মে) সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, হাসপাতালে আইসিইউ সংকট, ঘুষ ছাড়া চাকরি না পাওয়া এবং থানায় দালাল চক্রের প্রভাবের মতো সমস্যাগুলো এখনো রয়ে গেছে। এর ফলে সাধারণ মানুষ তাদের প্রাপ্য সেবা ও অধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে।

দেশে এখনো বিচারহীনতা ও দুর্নীতির পরিবেশ বিদ্যমান দাবি করে তিনি আরও বলেন, মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ সংকুচিত হয়ে পড়েছে। গুম ও হত্যার ঘটনা পুরোপুরি বন্ধ না হওয়ায় এবং বিচার পাওয়ার নিশ্চয়তা না থাকায় ভুক্তভোগীরা অনেক সময় আইনি ব্যবস্থা নিতেও অনীহা প্রকাশ করছেন।এনসিপির এই নেতা উল্লেখ করেন, সমাজে ন্যায়বিচার নিশ্চিত করা না গেলে সরকারের উন্নয়নমূলক উদ্যোগগুলো প্রশ্নবিদ্ধই থেকে যাবে। একই সঙ্গে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি রোধ এবং বিচারব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV