মোকামতলা উপজেলা সদর নিয়ে নতুন পরিকল্পনা -প্রতিমন্ত্রী
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
১৪০
বার পঠিত
নবগঠিত মোকামতলা উপজেলার সদর দপ্তর বগুড়া-রংপুর হাইওয়ে মহাসড়কের পাশেই স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এমপির অভিপ্রায় অনুযায়ী জনগণের সুবিধা ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়েই এ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
এ বিষয়ে মাননীয় প্রতিমন্ত্রী মোকামতলাবাসীর প্রতি কোনো ধরনের বিভ্রান্তি বা উদ্বেগে না ভোগার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, উপজেলার সদর দপ্তর নির্ধারণের ক্ষেত্রে জনগণের সহজ যাতায়াত, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং এলাকার সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
বিবৃতিতে আরও বলা হয়, এলাকার মানুষের দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনায় নিয়ে সকল সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, ইনশাআল্লাহ।