1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
রামিসার ঘটনা অত্যন্ত দুঃখজনক, আইনের দৃষ্টিতে কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রামিসার ঘটনা অত্যন্ত দুঃখজনক, আইনের দৃষ্টিতে কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১১৭ বার পঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রামিসার ঘটনা অত্যন্ত দুঃখজনক। সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, আইনের দৃষ্টিতে কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে। শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, সবকিছুর জন্য একটা নিয়ম আছে। বিচার করতে হলে সরকারের কিছু নিয়ম-কানুন আছে। এসব নিয়মের মধ্য দিয়ে বিচার হবে। তবে কিছু সংখ্যক মানুষ এটা নিয়ে পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে।তিনি আরও বলেন, কিছু সংখ্যক মানুষ রাস্তা বন্ধ করছে, যান চলাচল বন্ধ করে দিচ্ছে, আগুন ধরাচ্ছে ও উত্তেজনা ছড়াচ্ছে। তারা আসলে আইনের শাসন বাঁধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জানান, অন্তবর্তী সরকারের আমলে কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে, বিএনপি তখন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে। তখন কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায়নি। যারা এখন হইচই করছে, তাদেরকে সে সময় পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, যারা এখন দেশে ঘোলাটে পরিস্থিতি করতে চায় বা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে তারা মানুষের কথা বলে না, শিশুদের সুবিধার কথা চিন্তা করে না। যারা এমন পরিস্থিতি করতে চায়, তাদের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ ৫ আগস্টে যাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল। এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন, বিতাড়িতদের সঙ্গে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে, যেভাবে ছিয়ানব্বই ও ছিয়াশি সালে করেছিল। তবে তাদের সঙ্গে নতুন কয়েকটি লেজও গজিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV