1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা ও মেধাবীদের সংবর্ধনায় প্রতিমন্ত্রী - JTV
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণই সফলতার চাবিকাঠি: স্থানীয় সরকার মন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তিতে ইংল্যান্ড প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে দুরন্ত স্পেন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন, মীর শাহে আলম বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি, কোথায় কখন খেলা করব কাজ, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ: তারেক রহমান

শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা ও মেধাবীদের সংবর্ধনায় প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৮০ বার পঠিত

বগুড়ার শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তায় অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান এবং শ্রেষ্ঠ শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

রবিবার (২৪ মে ২০২৬) বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত এ আয়োজনে বক্তব্য রাখতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের শিক্ষা, বিকাশ এবং স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে সরকার বিভিন্ন সহায়ক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

তিনি আরও বলেন, একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সবাইকে সহমর্মী হতে হবে। তাদের প্রতিভা ও সক্ষমতা বিকাশে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা বিভাগের প্রতিনিধিসহ অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV