1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
গাবতলী হাটে সন্তোষজনক পরিবেশ, নিরাপত্তায় কড়া নজরদারি: মীর শাহে আলম - JTV
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব : প্রধানমন্ত্রী সংকট মোকাবিলায় কাজ করছে সরকার: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প

গাবতলী হাটে সন্তোষজনক পরিবেশ, নিরাপত্তায় কড়া নজরদারি: মীর শাহে আলম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৮৪ বার পঠিত

ঢাকা: আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর গাবতলী পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে হাটে নিরাপত্তায় কড়া নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৬ মে) গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বর্তমান প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

প্রতিমন্ত্রী বলেন, হাটের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক রয়েছে। পশুর মূল্যের ওপর নির্ধারিত ৫ শতাংশ হাসিল আদায়ের বিষয়টি যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে কি না, তা রশিদের মাধ্যমে যাচাই করা হয়েছে।

 

তিনি বলেন, সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে সাময়িক কিছু ভোগান্তি তৈরি হলেও পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। কোথাও কাদা জমে গেলে তাৎক্ষণিকভাবে ইট, সুরকি বা বালু ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে প্রতিমন্ত্রী জানান, হাটে জালিয়াতি ও নকল টাকা শনাক্তে র‍্যাব, পুলিশ, কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

হাটের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সিটি কর্পোরেশন, ইজারাদার ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV