1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিনিধিদলের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে সরকারের সমন্বিত পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিনিধিদলের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক

  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১০১ বার পঠিত

বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ ও জৈব সার উৎপাদনের আধুনিক প্রযুক্তি নিয়ে চীনা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

বুধবার (৩ জুন ২০২৬) বিকেল ৫টায় প্রতিমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন (ওয়েস্ট টু এনার্জি) এবং জৈব সার উৎপাদন খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, সম্ভাব্য বিনিয়োগ এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে চীনা প্রতিনিধিদল গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ ও জৈব সার উৎপাদন প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা তুলে ধরে। এ সময় সংশ্লিষ্ট প্রকল্পসমূহে বিনিয়োগ, প্রযুক্তিগত সহায়তা এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার বিষয়েও মতবিনিময় হয়।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দেশের নগর এলাকায় টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। বর্জ্যকে সম্পদে রূপান্তরের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ দূষণ কমানো সম্ভব, অন্যদিকে বিদ্যুৎ ও জৈব সার উৎপাদনের মাধ্যমে অর্থনৈতিক সুবিধাও অর্জন করা যাবে।

বৈঠকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর চেয়ারম্যান মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং চীনা প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV