1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ট্রাম্পের গ্রিনল্যান্ড ইস্যুতে শুল্ক আরোপের হুমকির বিরুদ্ধে ইইউয়ের হুঁশিয়ারি - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

ট্রাম্পের গ্রিনল্যান্ড ইস্যুতে শুল্ক আরোপের হুমকির বিরুদ্ধে ইইউয়ের হুঁশিয়ারি

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১৩২ বার পঠিত

গ্রিনল্যান্ড কেনার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তার বিরুদ্ধে শনিবার (১৭ জানুয়ারি) সতর্কবার্তা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। খবর বার্তা সংস্থা এএফপির।
ইউরোপীয় কাউন্সিলের বর্তমান সভাপতির দায়িত্বে থাকা সাইপ্রাস আজ রোববার (১৮ জানুয়ারি) বিকেলে ব্রাসেলসে ইইউ রাষ্ট্রদূতদের একটি জরুরি বৈঠক আহ্বান করেছে। এদিকে, ইউরোপীয় পার্লামেন্টের একজন জার্মান সদস্য বলেছেন, ট্রাম্পের এই হুমকি গত বছর স্বাক্ষরিত ইইউ-মার্কিন বাণিজ্য চুক্তির বিষয়ে প্রশ্নের জন্ম দিয়েছে।

ট্রাম্প ইউরোপের একাধিক দেশের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দেওয়ার কয়েক ঘণ্টা পর, ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তারা লিখেছেন, ‘এ ধরনের শুল্ক আটলান্টিক পাড়ের দেশগুলোর সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে।’ তারা আরও যোগ করেন, ‘ইউরোপ ঐক্যবদ্ধ, সমন্বিত এবং নিজস্ব সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।’

গ্রিনল্যান্ড ভূখণ্ডটি অধিগ্রহণের বিষয়ে ওয়াশিংটনে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের আলোচনার কয়েক দিন পরই এই বিবৃতিটি এলো। ওই আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছিল। ইইউ-এর বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউরোপীয় ইউনিয়ন ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছে। সংলাপ বজায় রাখা অপরিহার্য এবং ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত সপ্তাহে শুরু হওয়া প্রক্রিয়াটিকে এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
ট্রাম্প ঘোষণা করেছেন, ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ডের যুক্তরাষ্ট্রগামী সকল পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে।

ইউরোপীয় পার্লামেন্টের বৃহত্তম দল রক্ষণশীল ইপিপি-এর প্রধান জার্মানির ম্যানফ্রেড ওয়েবার বলেছেন, ট্রাম্পের এই মন্তব্য গত বছর সমঝোতার মাধ্যমে প্রণীত ইইউ-মার্কিন বাণিজ্য চুক্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। তিনি এক্স-এ লিখেছেন, ‘ইপিপি ইইউ-মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে, কিন্তু গ্রিনল্যান্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে এর অনুমোদন দেওয়া সম্ভব নয়।’ তিনি আরও যোগ করেন, ‘মার্কিন পণ্য আমদানিতে যে শূন্য শতাংশ শুল্ক সুবিধা ছিল, তা স্থগিত রাখা উচিত।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV