1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
গভীর রাতে মাঠে  কাকলীতে বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন অভিযানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম - JTV
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ঘিরে অপপ্রচার, ভুয়া তথ্য-ডিপফেক ছড়াচ্ছে সংঘবদ্ধ চক্র ফাইনালের আকর্ষণ মেসি-ইয়ামাল দ্বৈরথ দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণই সফলতার চাবিকাঠি: স্থানীয় সরকার মন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তিতে ইংল্যান্ড প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে দুরন্ত স্পেন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

গভীর রাতে মাঠে  কাকলীতে বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন অভিযানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৬২ বার পঠিত

রাজধানীকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে গভীর রাতে আকস্মিক পরিদর্শনে নেমেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

বুধবার (১০ জুন) রাত ১১টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীরকে সঙ্গে নিয়ে মহাখালীর কাকলী এলাকায় চলমান বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি, পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্ব পালনের বিষয়গুলো খতিয়ে দেখেন। তার উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে বিভিন্ন স্থানের বর্জ্য পরিষ্কার কার্যক্রমও জোরদার করা হয়।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, “পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। নগরবাসীর দুর্ভোগ কমাতে সেবার মান আরও বাড়াতে হবে এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”

নগরবাসীর মতে, গভীর রাতে মাঠপর্যায়ে নেমে সেবা কার্যক্রম তদারকির এই উদ্যোগ সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ববোধ বৃদ্ধি করবে এবং নগর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনবে। তারা মনে করেন, শুধু দাপ্তরিক নির্দেশনা নয়, বাস্তব পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের মাধ্যমে নাগরিক সেবার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

প্রতিমন্ত্রীর এ আকস্মিক পরিদর্শন রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল ও জবাবদিহিমূলক করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV