1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
জলাবদ্ধতা নিরসনে ৫৬ খাল সংস্কারে জোর, সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম - JTV
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে সরকারের সমন্বিত পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান

জলাবদ্ধতা নিরসনে ৫৬ খাল সংস্কারে জোর, সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১০১ বার পঠিত

রাজধানীর পরিবেশ, জলাবদ্ধতা নিরসন এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ৫৬টি খাল পুনরুদ্ধার কার্যক্রমে জোরালো উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ লক্ষ্যে খাল দখলমুক্তকরণ, সীমানা নির্ধারণ, পুনঃখনন ও সংস্কার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক এক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুর ১২টায় সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস ছালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, দুই সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় রাজধানীর খালগুলোর বর্তমান অবস্থা, অবৈধ দখল উচ্ছেদ, সীমানা নির্ধারণ, পুনঃখনন এবং সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় কার্যক্রম দ্রুত, সমন্বিত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, রাজধানীর খালগুলোকে পুনরুদ্ধার করা গেলে জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সুরক্ষা এবং নগরবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। তিনি খাল দখলমুক্তকরণ ও সংস্কার কার্যক্রমে কোনো ধরনের শৈথিল্য না দেখানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সভায় খাল পুনরুদ্ধার কার্যক্রমকে সরকারের অগ্রাধিকারমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, চলমান উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর প্রাকৃতিক জলাধার ও খালগুলোর নাব্যতা ফিরে আসবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার টেকসই সমাধান সম্ভব হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV