1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
উত্তরা–গাজীপুর–ময়মনসিংহ মহাসড়ক উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে গুরুত্বপূর্ণ সভা : প্রতিমন্ত্রী মীর শাহে আলম - JTV
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব : প্রধানমন্ত্রী সংকট মোকাবিলায় কাজ করছে সরকার: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প

উত্তরা–গাজীপুর–ময়মনসিংহ মহাসড়ক উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে গুরুত্বপূর্ণ সভা : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১২৮ বার পঠিত

 

উত্তরা–গাজীপুর–ময়মনসিংহ মহাসড়কের উন্নয়ন, সবুজায়ন, বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমকে আরও গতিশীল ও পরিকল্পিতভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
সভায় উত্তরা–গাজীপুর–ময়মনসিংহ মহাসড়ককে আরও আধুনিক, দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে সড়কের পাশে পরিকল্পিত বৃক্ষরোপণ, সবুজায়ন কার্যক্রম, সৌন্দর্যবর্ধন, পরিচ্ছন্নতা রক্ষা এবং সংশ্লিষ্ট উন্নয়ন কাজ সমন্বিতভাবে বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ ব্যবহার করেন। তাই সড়কটির অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পরিবেশবান্ধব ও নান্দনিক রূপ দেওয়া সময়ের দাবি। পরিকল্পিত সবুজায়ন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন হলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে সড়কপথে চলাচলকারী মানুষের জন্যও একটি সুন্দর ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হবে।
সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন। তিনি বলেন, উন্নয়ন কাজ শুধু অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; টেকসই উন্নয়নের জন্য পরিবেশ, সৌন্দর্য ও জনসুবিধার বিষয়গুলোও সমানভাবে গুরুত্ব দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা মহাসড়কের উন্নয়ন, সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন প্রস্তাবনা ও করণীয় বিষয় তুলে ধরেন।

সভায় সিদ্ধান্ত হয়, সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার সমন্বয়ে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন কাজ এগিয়ে নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV