1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
জ্বালানি সংকট বিনিয়োগে বড় বাধা: পররাষ্ট্রমন্ত্রী - JTV
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ঘিরে অপপ্রচার, ভুয়া তথ্য-ডিপফেক ছড়াচ্ছে সংঘবদ্ধ চক্র ফাইনালের আকর্ষণ মেসি-ইয়ামাল দ্বৈরথ দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণই সফলতার চাবিকাঠি: স্থানীয় সরকার মন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তিতে ইংল্যান্ড প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে দুরন্ত স্পেন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

জ্বালানি সংকট বিনিয়োগে বড় বাধা: পররাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩২ বার পঠিত
জ্বালানি সংকট বর্তমানে বিনিয়োগের অন্যতম বড় বাধা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শনিবার (১৩ জুন) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘জ্বালানি সংকট বর্তমানে বিনিয়োগের অন্যতম বড় বাধা। তবে বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে নির্ভরযোগ্য ও গঠনমূলক সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ। প্রতিযোগিতামূলক, নিরপেক্ষ ও স্থিতিশীল বিনিয়োগ পরিবেশ গড়ে তুলে দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের প্রথম গন্তব্য হতে চায় ঢাকা।’
বৈদেশিক নীতিতে অর্থনৈতিক কূটনীতিকে কেন্দ্রবিন্দুতে রেখে জাতীয় উন্নয়ন এজেন্ডাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে বলে জানান তিনি।
এসময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার।’
তিনি আরও জানান, সরকারের উন্নয়ন উদ্যোগে খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ বাড়ছে। স্থানীয় সরকার ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে অর্থনীতিকে আরও শক্তিশালী করার পাশাপাশি উন্নয়নের সুফল দেশের সব মানুষের কাছে পৌঁছে দেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV