1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
মহাসড়কের পাশে ময়লা ফেললে ব্যবস্থা, রূপগঞ্জে প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মহাসড়কের পাশে ময়লা ফেললে ব্যবস্থা, রূপগঞ্জে প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২৫৯ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের গোলাকান্দাইল এলাকায় সড়ক দখল করে ময়লা-আবর্জনা ফেলার ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (১৪ জুন) সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সড়কের পাশে বেশ কয়েকটি বৃক্ষরোপণ করেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এশিয়ান হাইওয়ে সড়কে ময়লা-আবর্জনা ফেলার বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশেই তিনি ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন। ভবিষ্যতে যাতে সড়কের পাশে আর কোনো ধরনের ময়লা-আবর্জনা ফেলা না হয়, সে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণে জমির ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে জৈব সার, জ্বালানি (এনার্জি) ও মিথেন গ্যাস উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে বিদেশি অভিজ্ঞ প্রতিষ্ঠানগুলোকেও সম্পৃক্ত করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বর্জ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। কোনো পৌরসভা, সিটি করপোরেশন বা অন্য কোনো প্রতিষ্ঠান মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলতে পারবে না। এ বিষয়ে দেশের সব পৌরসভা ও সিটি করপোরেশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, তার অংশ হিসেবে প্রধানমন্ত্রী গতকাল কক্সবাজারে জাতীয় পর্যায়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। তিনি বলেন, সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV