1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
বগুড়ার উন্নয়ন নিয়ে কাজ শুরু করায় নানামুখী ষড়যন্ত্র হচ্ছে - JTV
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব : প্রধানমন্ত্রী সংকট মোকাবিলায় কাজ করছে সরকার: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প

বগুড়ার উন্নয়ন নিয়ে কাজ শুরু করায় নানামুখী ষড়যন্ত্র হচ্ছে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৮৬ বার পঠিত

বগুড়া জেলা গত ২০ বছর উন্নয়ন বঞ্চিত ছিল। এখন এই বগুড়ার উন্নয়ন নিয়ে যখন আমরা কাজ শুরু করেছি, তখন নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টায় বগুড়ার দত্তবাড়ী এলাকায় অবস্থিত শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের বহিঃ ও অন্তঃ বিভাগের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রখ্যাত হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম হাসপাতালটির পরিধি ও শয্যা বাড়ানোর ঘোষণা দিয়ে বলেন, বর্তমানে এ হাসপাতালটি ৬ তলা বিশিষ্ট, এটিকে ৮ তলায় রূপান্তরিত করা হবে। এছাড়া হাসপাতালের প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ইচ্ছা অনুযায়ী- পাশের যে জায়গাটিতে এখন ইসলামী ব্যাংকসহ অন্যান্য স্থাপনা রয়েছে, সেটি সরকারি হলে সরকারিভাবে আর ব্যক্তি মালিকানাধীন হলে প্রয়োজনে অধিগ্রহণ করে হাসপাতালের সঙ্গে সম্পৃক্ত করা হবে। এর মাধ্যমে ৫০ শয্যার এ শিশু হাসপাতালটিকে ১০১ বা ১৫০ শয্যায় রূপান্তরিত করতে আগামী মাসেই পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি আরও বলেন, সামনে ২৩শে জুন স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে প্রবাহিত করার জন্য যে নাটকীয়তা ও ষড়যন্ত্র চলছে, তা থেকে চোখ সরিয়ে আমাদের উন্নয়নের কথা বলতে হবে। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করে সেই স্বৈরাচারকে যেন আমরা আবার ফিরে আসার সুযোগ করে না দিই।

উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, আজই মন্ত্রিপরিষদের বৈঠকে বগুড়া বিশ্ববিদ্যালয় আইন নীতিগত অনুমোদনের জন্য অ্যাজেন্ডাভুক্ত রয়েছে এবং বিগত একনেক বৈঠকে করতোয়া নদী খনন প্রকল্পটি অনুমোদন পেয়েছে। এছাড়া হাসপাতাল পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এখানে চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ অলাভজনক ও ফ্রি থাকবে, শুধু প্রকৃত খরচটুকু নেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্য সচিবের ঘোষণা অনুযায়ী সরকারি ওষুধ কোম্পানি থেকে এখানে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হবে।

৪১ বগুড়া-৬ (বগুড়া সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৮ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন এবং নবঘোষিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। পুরো আয়োজনের আমন্ত্রণে ছিলেন হাসপাতালের পরিচালক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।বক্তব্য শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের নতুন বেড ও আধুনিক চিকিৎসা সরঞ্জামসহ সামগ্রিক কার্যক্রম পরিদর্শন করেন এবং হাসপাতাল পরিচালনার জন্য সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV