1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী মীর শাহ আলম - JTV
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ইরান ও কানাডায় বড় পরীক্ষার মুখে ট্রাম্পের ‘শক্তির রাজনীতি’ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভিত্তিহীন, সংবাদচর্চার প্রতিবেদনের প্রতিবাদ সোহাগের’

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী মীর শাহ আলম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৪৭ বার পঠিত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জনগণের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করবে না সরকার। দেশের প্রতিটি মানুষ যেন উন্নত, সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা পায়, তা নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আলিয়ারহাট ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন।
পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকতা, জবাবদিহিতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় তার সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সে লক্ষ্যেই হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, জনবল বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে ধারাবাহিক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তবে সরকারি হাসপাতালগুলোতে জনগণের আস্থা অর্জন করতে হলে আন্তরিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করার কোনো বিকল্প নেই।
হাসপাতাল দুটি পরিদর্শন শেষে দুপুর ৩টায় প্রতিমন্ত্রী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভায় অংশগ্রহণ করেন। সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী, বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ।
এছাড়াও বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়ার সিভিল সার্জন খুরশিদ আলম, শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম নুরুল ইরফান, উপপরিচালক ডা. মনজুর মোর্শেদ, সহকারী পরিচালক নাজমুল হক, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ওয়াদুদুল হক তরফদারসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV