1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
তিন ইস্যুতে পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগসহ ইসির সামনে ছাত্রদলের অবস্থান - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

তিন ইস্যুতে পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগসহ ইসির সামনে ছাত্রদলের অবস্থান

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১৪৪ বার পঠিত

তিন ইস্যুতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতা–কর্মীরা।

আজ রোববার বেলা ১১টার দিকে ইসি কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতা–কর্মীরা অবস্থান নেন। তাঁরা বলছেন, রাত পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চলবে।

কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ সংগঠনটির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত আছেন।

এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটির কয়েক হাজার নেতা–কর্মী কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, ইসির প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে রেখেছেন। ব্যারিকেডের সামনের সড়ক আটকে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। সেখানে ছাত্রদলের নেতারা বক্তব্য দিচ্ছেন।

কর্মসূচির বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে একটি শ্রেণি দেশে খারাপ পরিস্থিতি তৈরির অপচেষ্টা করছে। ছাত্রদল এই অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এ ছাড়া তিনটি বিষয় সামনে রেখে তাঁরা আজ ইসির সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
তিন ইস্যু তুলে ধরে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশন অত্যন্ত পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে। এতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। ফলে ছাত্রদলের আজকের অবস্থান কর্মসূচির প্রথম দফাটি হচ্ছে, পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, অনতিবিলম্বে নির্বাচন কমিশনের সেটির সমাধান করতে হবে।

দ্বিতীয় ইস্যু হলো, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে নির্বাচন কমিশন হঠকারী–অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটি স্বাধীন নির্বাচন কমিশনের পেশাদারত্বকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে।

তৃতীয় ইস্যু হলো, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ইসি যে সিদ্ধান্ত নিয়েছিল, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এসব বিতর্কিত ও নজিরবিহীন সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্রদল এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV