1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
আওয়ামী লীগ বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী - JTV
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ঘিরে অপপ্রচার, ভুয়া তথ্য-ডিপফেক ছড়াচ্ছে সংঘবদ্ধ চক্র ফাইনালের আকর্ষণ মেসি-ইয়ামাল দ্বৈরথ দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণই সফলতার চাবিকাঠি: স্থানীয় সরকার মন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তিতে ইংল্যান্ড প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে দুরন্ত স্পেন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

আওয়ামী লীগ বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৩ বার পঠিত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশৃঙ্খলা করলে যথাযথ ব্যবস্থা নেবে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান শেষে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে অস্থিরতা রোধে পুলিশকে সতর্ক করা হয়েছে।
তিনি বলেন, সরকার সজাগ আছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটিকে কোনো ধরনের তৎপরতা চালাতে দেয়া হবে না।
বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ১২ জুন সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছ থেকে তথ্য পাওয়ার তিন দিনের মধ্যেই বেনজীরকে দেশে ফেরাতে যাবতীয় কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে।
পুলিশ বাহিনীর বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ৫ আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের জন্য পুলিশ সদস্যদের নিয়মিত পুরস্কার প্রদান করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV