1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
সিলেটের ৫ প্রবাসীর মৃত্যুতে গ্রামে শোক, মরদেহ দ্রুত দেশে আনার দাবি - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সিলেটের ৫ প্রবাসীর মৃত্যুতে গ্রামে শোক, মরদেহ দ্রুত দেশে আনার দাবি

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৭৬ বার পঠিত

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর মৃত্যুতে নিজ গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে স্বজনরা এখন দিশেহারা হয়ে পড়েছেন। মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন তারা।

প্রায় ২০ বছর ধরে কাতারে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন কানাইঘাটের আমরপুর গ্রামের জিবাল আহমদ। স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে ছিল তার সংসার। তার মৃত্যুর খবর পাওয়ার পর পরিবারে নেমে এসেছে গভীর শোক ও অনিশ্চয়তা।স্বজনরা জানান, পরিবারের দায়িত্ব ছিল একমাত্র তার কাঁধেই। এখন তার অনুপস্থিতিতে ভবিষ্যৎ নিয়ে তারা চরম দুশ্চিন্তায় রয়েছেন।

স্বজনরা জানান, পরিবারের দায়িত্ব ছিল একমাত্র তার কাঁধেই। এখন তার অনুপস্থিতিতে ভবিষ্যৎ নিয়ে তারা চরম দুশ্চিন্তায় রয়েছেন।

একই অবস্থা পাশের গ্রামের জসিম উদ্দিনের। প্রায় ৯ বছর ধরে তিনি প্রবাসে ছিলেন। ধার-দেনা করে বাড়ি নির্মাণ করেছিলেন তিনি, দুই মাস পর দেশে ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি প্রক্রিয়ায় মরদেহ দ্রুত দেশে আনার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত রোববার স্থানীয় সময় সকালে কাতারের আল শাহানিয়া এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV