1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণে জাতীয় কমিটির সভা - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ

ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণে জাতীয় কমিটির সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৮৫ বার পঠিত

দেশে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ এবং প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদারের লক্ষ্যে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সিটি করপোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু পরিস্থিতি, মশক নিয়ন্ত্রণ কার্যক্রম, জনসচেতনতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনগণকে সচেতন করতে ব্যাপক প্রচারণা চালানোর প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে আরও কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়। সংশ্লিষ্টরা জানান, সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত প্রচেষ্টা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলা ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ফলাফল অর্জন করা সম্ভব হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV