1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ভারত থেকে চাল আমদানির নামে ভুয়া সরকারি ক্রয় আদেশ প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

ভারত থেকে চাল আমদানির নামে ভুয়া সরকারি ক্রয় আদেশ প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৮৫ বার পঠিত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে খাদ্য অধিদপ্তরের নামে একটি তথাকথিত “সরকারি ক্রয় আদেশ” প্রচার করা হচ্ছে। ১৬ জুন ২০২৬ তারিখে জারিকৃত দাবি করা ওই নথিতে DGFOOD/IMP/RICE-IND/2026/1402 স্মারক নম্বর ব্যবহার করে ভারত থেকে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির তথ্য উল্লেখ করা হয়েছে।

তবে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই সরকারি ক্রয় আদেশটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও বিভ্রান্তিকর। মন্ত্রণালয় বা অধিদপ্তর থেকে এ ধরনের কোনো ক্রয় আদেশ জারি করা হয়নি।
সর্বসাধারণের অবগতির জন্য জানানো হয়েছে, প্রচারিত নথিতে ব্যবহৃত স্মারক নম্বর, ভাষা, তথ্য ও উপস্থাপনা সরকারি নথির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই এটিকে সরকারি ক্রয় আদেশ হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নেই।

খাদ্য মন্ত্রণালয়/খাদ্য অধিদপ্তর আরও জানিয়েছে, এ ধরনের ভুয়া তথ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সরকারি কার্যক্রম সম্পর্কে ভুল ধারণা তৈরি করছে। বিশেষ করে খাদ্যশস্য আমদানি ও সরকারি ক্রয় কার্যক্রমের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অপতথ্য ছড়ানো জনস্বার্থের জন্য ক্ষতিকর।

এ কারণে সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন ভুয়া “সরকারি ক্রয় আদেশ”, গুজব বা অপতথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

  1. মন্ত্রণালয় ও অধিদপ্তরের যেকোনো নীতিগত সিদ্ধান্ত, ক্রয় কার্যক্রম, আমদানি সংক্রান্ত তথ্য বা সরকারি আদেশ সম্পর্কে জানতে শুধুমাত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের অনুমোদিত ওয়েবসাইট এবং সরকারি তথ্যসূত্র অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
    এছাড়া ভুয়া তথ্য প্রচার ও গুজব ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টিও বিবেচনাধীন রয়েছে বলে জানানো হয়েছে।
    খাদ্য মন্ত্রণালয়/খাদ্য অধিদপ্তর সংশ্লিষ্ট বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করার এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার না করার আহ্বান জানিয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV