1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল বগুড়া, সেই বৈষম্য দূর করছে বর্তমান সরকার-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ

বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল বগুড়া, সেই বৈষম্য দূর করছে বর্তমান সরকার-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৯৬ বার পঠিত

‘বড়াইল-বাকসনের মৃতপ্রায় খালে ফিরল প্রাণ, দুই পাড়জুড়ে সবুজের নতুন অভিযাত্রা’

মোকামতলা (বগুড়া): দীর্ঘদিনের অবহেলায় পলি জমে মৃতপ্রায় হয়ে পড়া ময়দানহাট্টা ইউনিয়নের বড়াইল–বাকসন খাল আজ ফিরে পেয়েছে নতুন জীবন। সেই পুনর্জাগরণের ধারাবাহিকতায় খালের দুই পাড়জুড়ে শুরু হলো সবুজের নতুন অভিযাত্রা। দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পুনঃখননকৃত বড়াইল–বাকসন খালের দুই পাশের সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

শুক্রবার (৩ জুলাই) দুপুর সাড়ে ৩ টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রতিমন্ত্রী খালের দুই তীরজুড়ে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং একটি টেকসই সবুজ বেষ্টনী গড়ে তোলার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
একসময় পলি জমে নাব্যতা হারিয়ে মৃতপ্রায় হয়ে পড়া বড়াইল–বাকসন খালটি পুনঃখননের মাধ্যমে ফিরে পেয়েছে তার স্বাভাবিক প্রবাহ। এর ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল হয়েছে, জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি উৎপাদন, পরিবেশের ভারসাম্য এবং স্থানীয় জনজীবনে ইতিবাচক পরিবর্তন দেখা দিতে শুরু করেছে। সেই অর্জনকে আরও স্থায়ী ও পরিবেশবান্ধব করতে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ খালের উভয় তীরজুড়ে কয়েক হাজার গাছের চারা রোপণ করা হয়।

প্রতিমন্ত্রীর আগমনকে ঘিরে কর্মসূচিস্থলে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে। শুধু অবকাঠামো নির্মাণ নয়, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাও সরকারের অগ্রাধিকার। সে লক্ষ্যেই খাল পুনঃখননের পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘ ২০ বছর বগুড়া নানা ক্ষেত্রে অবহেলা ও বৈষম্যের শিকার হয়েছে। বর্তমান সরকার সেই বঞ্চনার অবসান ঘটিয়ে বগুড়ার উন্নয়নকে জাতীয় উন্নয়নের ধারার সঙ্গে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV