1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
সড়ক ধসের ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের - JTV
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব : প্রধানমন্ত্রী সংকট মোকাবিলায় কাজ করছে সরকার: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প

সড়ক ধসের ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৮৮ বার পঠিত

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী-দমদমা সড়কের প্রায় এক কিলোমিটার অংশ নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই ধসে পড়ার ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সড়কের ধস এবং নিম্নমানের নির্মাণকাজের অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপিকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর শনিবার (৪ জুলাই ২০২৬) বিকেল ৩টায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি ধসে পড়া সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নির্মাণকাজের অগ্রগতি, কারিগরি মান এবং সড়ক ধসের সম্ভাব্য কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের নির্দেশ দেন। একই সঙ্গে দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জনদুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, এলজিইডি গাজীপুর জেলা নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মান্নানসহ স্থানীয় প্রশাসন ও এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা এবং প্রতিমন্ত্রীর তাৎক্ষণিক পরিদর্শনের ফলে সড়ক ধসের প্রকৃত কারণ দ্রুত উদঘাটিত হবে, দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে নিম্নমানের নির্মাণকাজ প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV