1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আপন ক্লাবের সংবর্ধনা - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আপন ক্লাবের সংবর্ধনা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২৭৩ বার পঠিত

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগ ও সাধারণ সম্পাদক ইরমান আলীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সামাজিক ও সেবামূলক সংগঠন আপন ক্লাব।

সম্প্রতি শহরের একটি অনুষ্ঠানে আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আপন ক্লাবের নেতৃবৃন্দ নবনির্বাচিত দুই নেতার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাদের অভিনন্দন জানান।

এ সময় বক্তারা বলেন, মোহাম্মদ সোহাগ ও ইরমান আলীর নেতৃত্বে নারায়ণগঞ্জের আটা-ময়দা মিল শিল্প আরও সুসংগঠিত হবে। ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শিল্পের আধুনিকায়ন এবং সার্বিক উন্নয়নে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।

আপন ক্লাবের নেতৃবৃন্দ আরও বলেন, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে ব্যবসায়ী সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে আসছেন। তাদের অভিজ্ঞতা, সততা ও নেতৃত্বের গুণাবলি সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং ব্যবসায়ীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করবে।

সংবর্ধনার জবাবে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ ও ইরমান আলী আপন ক্লাবের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, সকল ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে আটা-ময়দা শিল্পের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং সমিতিকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে তারা আন্তরিকভাবে কাজ করবেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সফলতা কামনা করেন এবং সমিতির উত্তরোত্তর অগ্রগতি প্রত্যাশা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV