1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ব্যবসায়িক নেতৃত্বে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন আলহাজ্ব মোহাম্মদ সোহাগ - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে সরকারের সমন্বিত পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান

ব্যবসায়িক নেতৃত্বে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন আলহাজ্ব মোহাম্মদ সোহাগ

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৪৭ বার পঠিত

দেশের অর্থনীতি ও ব্যবসায়িক খাতে বিশেষ অবদান এবং সফল নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস ২০২৫—সিজন ৩’ অর্জন করেছেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সোহাগ।
পাওয়ার্ড বাই মীম শরৎ গ্রুপ। গ্লোবাল স্টার কমিউনিকেশনের পুরস্কার নির্বাচন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ব্যবসায়িক অঙ্গনে দক্ষ নেতৃত্ব, উদ্যোক্তা হিসেবে সাফল্য এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘ব্যবসায়িক নেতৃত্বে উৎকর্ষ’ বিভাগে এই সম্মাননার জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার, সন্ধ্যা রাজধানী নিকুঞ্জে অবস্থিত ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের সেলিব্রেশন হলে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস ২০২৫—সিজন ৩ এবং জমকালো সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয় ।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে সমাজ, অর্থনীতি, ব্যবসা, সংস্কৃতি, গণমাধ্যম এবং মানবকল্যাণে অসামান্য অবদান রাখায় আলহাজ্ব মোহাম্মদ সোহাগ সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানের পাশাপাশি সংগীত, নৃত্য ও ফ্যাশন শোসহ মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনও থাকে।


অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অ্যাওয়ার্ড ক্রেস্ট তুলে দেন।, এ ছাড়া দেশের বিশিষ্ট ব্যবসায়ী নেতা, সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, সমাজকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণ্যমান্য অতিথি এবং সংগীত, টেলিভিশন, চলচ্চিত্র ও ফ্যাশন জগতের খ্যাতিমান তারকারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গ্লোবাল স্টার কমিউনিকেশনের পক্ষ থেকে আলহাজ্ব মোহাম্মদ সোহাগকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান আশা প্রকাশ করেছে, তাঁর উপস্থিতি মর্যাদাপূর্ণ এই আয়োজনকে আরও সমৃদ্ধ ও মহিমান্বিত করবে।
ব্যবসায়িক ক্ষেত্রে দূরদর্শী নেতৃত্ব, সততা, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণে অবদান রাখার মাধ্যমে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ ইতোমধ্যে একজন সফল ও অনুপ্রেরণাদায়ী উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তাঁর এই অর্জন মীম শরৎ গ্রুপের পাশাপাশি দেশের ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তাদের জন্যও গর্বের এবং অনুপ্রেরণার বিষয়।

গ্লোবাল স্টার কমিউনিকেশন কর্তৃপক্ষ আলহাজ্ব মোহাম্মদ সোহাগকে অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা জানান, আয়োজকরা আর জানান, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখা গুণী ব্যক্তিদের সম্মানিত করা এবং তাঁদের সাফল্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য।

Powered by Mlm Sharat Group.

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV